শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

রূপগঞ্জে রাস্তা নির্মানের সময় দেয়াল ধ্বশে স্কুল শিক্ষার্থী নিহত

reporter / ৫২৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার কাজ করার সময় স্কুলের দেয়াল ধ্বসে আলিফ (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে ।
বৃহস্পতিবার (১৯-অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ নীলফামারি জেলার ডোমরা থানার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে। সে বরপা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত আলিফের পিতা নিলু মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আলিফ স্কুলে যায়। ক্লাসের ফাকে আলিফ তার বন্ধুদের নিয়ে স্কুল মাঠে খেলাধুলা করছিল। দুপুর বারোটার দিকে তারাবো পৌরসভার রাস্তার নির্মান কাজ চলাকালে রোলারের চাকার ধাক্কায় স্কুলের একটি দেয়াল ধ্বসে যায়। দেয়ালের নিচে স্কুল মাঠে থাকা তার ছেলে চাপা পড়ে । পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, রাস্তা নির্মানের কাজ চলাকালে বরপা আদর্শ কিন্ডার গার্টেন নামক একটি স্কুলের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী মারা গেছে এমন ঘটনার খবর পায় পুলিশ । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক আইনি ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর