শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

বিচারক জগন্নাথ-সোহেল স্মরণে চাঁদপুরে শোক র‌্যালি ও স্মরন সভা

reporter / ৪১৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

জেএমবি’র নৃশংস বোমা হামলায় নিহত ঝালকাঠির শহীদ দুই বিচারক স্বগীয় জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহম্মেদ স্মরণে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে শোক র‌্যালি, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) সকালে নিহত মৃত্যুঞ্জয়ী দুই বিচারকের স্মরণে চাঁদপুর জেলা জজ আদালত চত্বর থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের নেতৃত্বে শোক র‌্যালি বের করা হয়।

শোক র‌্যালিটি জেলা জজ আদালত হতে বের হয়ে শহরের ইলিশ চত্বরে প্রদক্ষিন শেষে জেলা জজ আদালতের সামনে নিমিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিচারক, কমকতা – কমচারী ও আইনজীবীরা অংশ নেন। র‌্যালি শেষে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে মৃত্যুঞ্জয়ী দুই বিচারকের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক। সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নিযাতন দমন টাইবুন্যালের বিচারক আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট মোঃ নুরুল আলম সিদ্দীক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) ফারহানা ইয়াছমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট মোহাম্মদ শহীদুল আমিন সহ অনান্য বিচারকগণ।

উল্লেখ্য ২০০৫ সালের ১৪ নভেম্বর এই দিনে কোয়ার্টার থেকে আদালতে যাওয়ার পথে ঝালকাঠি জেলা জজশিপের দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও স্বগীয় জগন্নাথ পাঁড়কে বহনকারী গাড়িতে বোমা মেরে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি।


এই বিভাগের আরও খবর