শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন

মো. নাসির উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

reporter / ৩৯১ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

আগামী তিন বছরের জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খলিলুর রহমান।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাসির উদ্দিন চৌধুরী। রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ফেডারেশনের ত্রি-বার্ষিক কাউন্সিলে এই কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান খান। এছাড়া সংগঠনের কার্যকরী সভাপতি হিসেবে মো. মহসিন ভূঁইয়া, সালাউদ্দিন আহমেদ ও আনোয়ার হোসেন চৌধুরীর নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নজির আহম্মদ ভূইয়া, মো. জহুরুল হক, মো. আশিকুর রহমান, মো. সাহেব আলী, মো. শফিউল বাশার, মো. সেলিম রেজা, মোছা. তহুরা খানম, মো. আব্দুল হাই।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটিতে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. আজিম উদ্দিন, মো. বি এম রবিউল ইসলাম ও আশরাফ সরওয়ার খান নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাসির উদ্দিন চৌধুরী, মো. তানজিল হোসেন ও মাহমুদা আক্তার রেখা। ঢাকা মহানগরের সভাপতি হিসেবে মো. বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে আবুল বাসার শরীফের নাম ঘোষণা করা হয়। কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি আব্দুর রহিম হাওলাদার রানা, বাংলাদেশ ১১-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (মগবাজার ৪৪৮/এ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. আবু সায়েম প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মো. হেদায়েতুল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ঢাকা মহানগর নির্বাহী পরিষদ, জেলা নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেটসহ বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি প্রতিনিধি এ কাউন্সিলে অংশগ্রহণ করেন।

 


এই বিভাগের আরও খবর