শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

আপনের মানবিক উপহার পেলেন অসহায় পিতা

reporter / ৩৪১ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

সামাজিক ও মানবিক সংগঠন আপন -এর কর্মসংস্থান কর্মসূচির আওতায় একজন অসহায় বাবাকে স্বাবলম্বী করতে ব্যবসায় জন্য নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে। ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় আপন ইংলিশ কিডস ক্লাবে সংগঠনের কার্যকরি পরিষদের সভায় এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আপনের উপদেষ্টা এবং বিশিষ্ট আইনজীবী আব্দুল্লাহ্ আল ফারুক, উপদেষ্টা গিয়াস উদ্দিন চৌধুরী,….নির্বাহী সদস্য রৌশন আক্তার, আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. ডা. রাশেদা আক্তার সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, যুগ্ম সম্পাদক সিত্তূল মুনা চৈতী, সহ-সাংগঠনিক সম্পাদক সিগমা আহসান কনক, কোষাদক্ষ আল-আমিন ইসলাম, সহ-কোষাদক্ষ লাকি রাণী দাস।

এর আগে সংগঠনের কার্যকরি সভায় সংগঠনের কার্যক্রম, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, আপন কিডস ক্লাবের বনভোজন সফল করার লক্ষ্যে আলোচনা করা হয়।

আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের পরিচালনায় সংগঠনের উপদেষ্টা, কার্যকরি সদস্যগণ বক্তব্য রাখেন।

উল্লেখ্য : আমরা পর নই’ এ স্লোগানকে সামনে রেখে পথচলা করোনার মহামারির সময়কালে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় সামাজকি ও মানবিক সংগঠন আপন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় নিম্মবিত্ত পরিবারকে রমজানে ইফতার সামগ্রী এবং ঈদে খাদ্যসামগ্রী উপহার দিয়ে আসছে। আপন এমনসব পরিবারকে খুঁজে খুঁজে বের করে খাদ্যসামগ্রীর উপহার দিয়ে থাকে, যারা লোকলজ্জায় কারেনা কাছে হাত পাততে পারে না। এপর্যন্ত বিভিন্ন সময়ে প্রকাশ্যে-গোপনে কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আপন। এছাড়াও করোনায় অক্সিজেন সেবা, ফ্রি মেডিকেল সেবা, পরবর্তিতে ফ্রি মেডিকেল ক্যাপম্পসহ নানাবিধ সমাজিক ও মানবিক কাজ করে আসছে। সংগঠনের সদস্যদের যাকাতের টাকায় কয়েকজন শিক্ষিত বেকার যুবককে স্বাবলম্বি করে দেয়া হয়েছে। এবছর ৩জন বেকার যুবককে স্বালম্বী করা কার্যক্রম চলমান রয়েছে।

 

 


এই বিভাগের আরও খবর