শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুর-০৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুজিত রায় নন্দী

reporter / ৩৫৩ ভিউ
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৬২ চাঁদপুর-৩ এর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (১৯ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চট্টগ্রাম ডিভিশন বুথ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সুজিত রায় নন্দী।

এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল উপস্থিত ছিলেন।

সুজিত রায় নন্দীর কিশোর বয়সে ছাত্র রাজনীতির মাধ্যমেই রাজনীতিতে হাতেখড়ি। তৃণমূল থেকেই ছাত্ররাজনীতির নানা ধাপ পেরিয়ে, নানা প্রতিকূলতাকে ডিঙিয়ে আজকের এই সুজিত রায় নন্দী হয়ে ওঠেছেন তিনি।

সুজিত রায় নন্দী আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি চাঁদপুর সদর ও হাইমচরবাসীকে নৌকার জয় উপহার দিবেন। তিনি বলেন- চাঁদপুর- হাইমচরবাসীর উন্নয়নে নৌকার জয়ের কোন বিকল্প নেই।স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাইকে নৌকার সাথেই থাকতে হবে।

এমন উৎসব মুখোর পরিবেশে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ করায়, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ফরম সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে ধন্যবাদ জানান।

এর আগে গতকাল সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পরে গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


এই বিভাগের আরও খবর