শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

অবৈধ হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে বিশাল শান্তি মিছিল

reporter / ৩৭৮ ভিউ
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

জামায়াত, বিএনপির অবৈধ হরতাল, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন ও চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট কবির হোসেন চৌধুরীর নেতৃত্বে বিশাল শান্তি  মিছিল করেছে, চাঁদপুর সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
 রোববার (২০ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর (হাইমচর) ৩-আসনের উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন ও চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর এডভোকেট কবির হোসেন চৌধুরীর নেতৃত্বে এ মিছিল বের হয়।
মিছিলটি চাঁদপুর ষোলঘর থেকে শুরু  করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর ওয়ারলেস বাজার হয়ে বাগাদী চৌরাস্তা এবং শহরতলীর বাবুরহাটে চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড, ২-নং আশিকাটি ইউনিয়ন, ৩-নং কল্যাণপুর ইউনিয়ন ও মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেব লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের শান্তিপূর্ণ সমাবেশে মিলিত হন এবং ষোলঘর এশে মিছিলটির সমাপ্তি হয়।
শান্তি মিছিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, মোঃ মোস্তফা মোল্লা, আবুল হাসানাত নয়ন, জাহাঙ্গীর কবির কিশোর, মোল্লা মোঃ শাহজাহান, মোঃ রাসেল কাজী, পৌর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শিমন, মোঃ সুনুজ্জামান সুমন, আল-আমীন বকউল, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রাসেল আখন্দ, মোঃ হান্নান ঢালী, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিএম রাকিব হোসেন, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মোঃ শাহাবুদ্দিন, তরপুরচন্ডী যুবলীগের আহবায়ক মোঃ মাসুদ গাজী, ১৪ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ মোস্তফা, ১৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী মৃধা, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান সজিব, সাধারণ সম্পাদক মোঃ শুভ, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জাকির হোসেন রনি, এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর