শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হরিনা চালিতাতলী উবি’র শিক্ষক এর বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

reporter / ৬১৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনিস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরিক্ষার ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

সোমবার ২০ নভেম্বর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন জানান সমাপনী পরিক্ষায় অংশ নিতে আমাদের কাছ থেকে ৮৩০ টাকা নিয়েছে কিন্তু ২৯০ টাকার রশিদ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তথ্য মতে ৩৮২ জন শিক্ষার্থী সমাপনী পরিক্ষায় অংশ নিয়েছে।

অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি জানতে চাইলে হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনিস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ সিদ্দিকী “প্রিয় চাঁদপুর”কে বলেন পরিক্ষা ফি, স্কাউট, মিলাদ, খেলাদুলা, বিদ্যুৎ, উত্তর পত্রসহ আরো কয়েটি বিষয় মিলে এই টাকা আদায় করা হচ্ছে পরবর্তী মিটিংয়ে রেজুলেশন করে সব বিষয় রশিদে উল্লেখ করা হবে।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন বলেন, রশিদ বহির্ভুত টাকা আদায়ের বিষয়টি আমরা অবগত নই। তবে বিষয়টি জেনে আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।


এই বিভাগের আরও খবর