শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরের ৫টি আসনে নৌকা প্রতীক চায় ৭ নারী নেত্রী

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

চাঁদপুর জেলায় ৫টি সংসদীয় আসনের সবকটিতে আওয়ামী লীগের মহিলা নেত্রী চায় সরাসরি দলীয় মনোনয়ন। তবে এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপুমনি ২০০৮ সাল থেকে পরপর তিনবার সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই ৬ জনের আরেকজন সাবেক এমপি এডভোকেট নুরজাহান বেগম মুক্তা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হয়েছিরেন একবার। এছাড়া বাকি ৫ জনেরও সাংগঠনিকভাবে রাজনৈতিক অবস্থান ভাল। কচুয়ার জান্নাতুল ফেরদৌসী ও হাজীগঞ্জের এডভোকেট নুরজাহান বেগম মুক্তার পিতা সাবেক এমপি।

চাঁদপুর -১( কচুয়া) আসনে সাবেক এমপি মরহুম খন্দকার আবদুল আউয়াল এর কন্যা এডভোকেট জান্নাতুল ফেরদৌসী।
চাঁদপুর-২(মতলব উত্তর ও দক্ষিণ) আসনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট জেসমিন সুলতানা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী যুবলীগের সাবেক মহিলা সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী।

চাঁদপুর-৩( সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। চাঁদপুর-৪( ফরিদগঞ্জ) আসনে ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ধানমন্ডি ‘ল’ কলেজের আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি এবং ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে অ্যাডভোকেট নাজমুন নাহার অনি এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ডা. বদরুন্নাহার ভূঁইয়া হৃদয়।

চাঁদপুর-৫( হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম সংসদের নির্বাচিত সংসদ সদস্য আবু জাফর মঈনুদ্দিনের জৈষ্ঠ্যকন্যা সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি এডভোকেট নুরজাহান বেগম মুক্তা।

চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেসমিন সুলতানা বলেন, নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যাকে যোগ্য মনে করেন তাকেই দলের মনোনয়ন দিবেন। আমরা নৌকার প্রার্থীকে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করব।

চাঁদপুর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুন নাহার অনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ গড়ার পেছনে নারীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমি আমার পিতার হাত ধরে রাজনীতি শুরু করার পর থেকে ফরিদগঞ্জে আনাচে কানাচে ঘুরে ঘুরে দলের জন্য কাজ করেছি। মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পর নারীদের এগিয়ে নিয়ে আসার কাজ করছি। ফরিদগঞ্জে এক সময়ে নারীরা বিএনপির প্রতি দুর্বল ছিল। যার ফসল বিএনপি ঘরে তুলেছিল। কিন্তু আমি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে এ অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। এখন মাত্র কয়েক ঘণ্টার নোটিশেই শত শত নারী আওয়ামী লীগের মিছিলে হাজির হচ্ছে। আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করলে আমি নৌকার বিজয় নিশ্চিত করতে পারব।


এই বিভাগের আরও খবর