শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সাহিত্য মঞ্চের প্রাণবন্ত মাসিক পাঠচক্র অনুষ্ঠিত

reporter / ৪৪৩ ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

সাহিত্য মঞ্চের আয়োজনে মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে আয়োজিত এ পাঠচক্রে চাঁদপুরের লেখক ও পাঠকগণ উপস্থিত ছিলেন।

সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সামিয়া আলমের সঞ্চালনায় পাঠচক্রে শওকত ওসমানের উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’ নিয়ে আলোচনা করেছেন ইকবাল পারভেজ, সিনথিয়া ফ্রিল্যান্ডের প্রবন্ধগ্রন্থ ‘শিল্পতত্ত্বের গোড়ার’ নিয়ে আলোচনা করেন মুহাম্মদ ফরিদ হাসান, কবি মনসুর আজিজের ‘সুনির্বাচিত কবিতা’ গ্রন্থ আলোচনা করেন আশিক বিন রহিম,আবুল মুনসুর আহমেদের ‘আয়না’ উপন্যাসটি আলোচনা করেছেন সাদ আল-আমিন, তসলিমা নাসরিনের উপন্যাস ‘যাবো না কেন, যাবো’ আলোচনা করেছেন তাইয়্যেব হাসান, মুহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন ‘ক্যানিয়ন’ আলোচনা করেছেন ইয়াছিন দেওয়ান, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ‘মানবজমিন’ আলোচনা করেছেন মেহেদী হাসান নবীন, এবং
মুহাম্মদ ফরিদ হাসানের ‘ডেডলাইন ২০ মে ১৯২১’ গবেষণাগ্রন্থটি আলোচনা করেছেন মাইনুল ইসলাম মানিক।

এছাড়া পাঠচক্রে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি মোখলেছুর রহমান ভুঁইয়া, কবি পলাশ দে, সাহিত্যপ্রেমি ইসরাত জাহান শোভা, আসমা আক্তার ও কাইফা আক্তার প্রমুখ।

সাহিত্য মঞ্চের এই আয়োজনটি প্রতিমাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়। ডিসেম্বর মাসের পাঠচক্রটি  আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। সংগঠনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম চাঁদপুরের সর্বস্তরের লেখক ও পাঠককে পাঠচক্রে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর