শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

এই মেলা  চাঁদপুরের মানুষের জন্য গৌরবের বিষয়... শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্বোধন 

reporter / ৪৫২ ভিউ
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
ছবি ক্যাপশন।।চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে । গতকাল ৮ ডিসেম্বর  শুক্রবার বিকেলে শহরের আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই মেলার শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় তিনি বলেন, চাঁদপুরের মানুষের জন্য এই বিজয় মেলা গৌরবের বিষয়। কারণ সব জেলায় এরকম মেলা করা সম্ভব হয়নি।নতুন প্রজন্মকে স্বাধীনতার মূল চেতনাকে বুকে ধারণা করে এগিয়ে যেতে হবে । যাতে এদেশে সকল মানুষ সমান মর্যাদা নিয়ে বাস করতে পারে।এদেশে কেউ কারো উপর তার মত চাপিয়ে দিবেনা।
তিনি বলেন,এই বাঙ্গালী জাতি ছিল একটি সহজ সরল নিরীহ বাঙ্গালী। সেই বাঙালী  জাতির পিতার ডাকে   একাত্তরের  সেই ৯ মাসে  সশস্র  বাঙালীতে পরিনত হয়েছিল।এরপর তাদের বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের এই স্বাধীনতা।যারফলে আজকে আমরা বিশ্বের বুকে সম্মানের চোখে মাথা উচু করে দাড়িয়ে আছি।
তিনি বলেন, পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে  নীরলস ভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আসুন দেশকে এগিয়ে নিতে আমরা সবাই  একসাথে এগিয়ে যাই। সকল কাজে আমাদের ঐক্য বদ্ধ থাকতে হবে।যাতে কেউ আমাদের পিছিয়ে দিতে না পারে।
বিজয় মেলার স্টেয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে ও মহাসচিব হারুন আল-রশীদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল , মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কামান্ড কাউন্সিল জেলা শাখার সভাপতি অ্যাড. জাফর ইকবাল মুন্না।
এসময় উপস্থিত ছিলেন, স্বাধীন পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইয়াকুম আলী মাস্টার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ অন্যান্য অতিথি বৃন্দ ।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, গীতা পাঠ করেন মনোজ আচার্য।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশের মধ্যে দিয়ে মাসব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ।এবছর এই মেলা গৌরবের ৩২ বছরে পা রাখলো।


এই বিভাগের আরও খবর