শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

কিশোরগং প্রতিরোধে সবাকেই সচেতন হতে হবে --------------জেলা প্রশাসক কামরুল হাসান

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়

reporter / ৩৮৭ ভিউ
আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মোঃ মুছা তপদার ঃ চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। রবিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান, কিশোর অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, সবার সহযোগীতায় কিশোরগ্যাং রোধ করতে হবে। কারন কিশোরদের যে বয়স, সে বয়সে অপরাধ যেন না করতে পারে তার জন্য আমাদের গুরুতর ভূমিকা রাখতে হবে, তাদেরকে বুঝিয়ে নিয়ন্ত্রনে রাখাই সবার দায়িত্ব, জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন মানুষ নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারবে, উৎসব মুখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, কোন প্রকার প্রতিবন্ধকতা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, নির্বাচন পরবর্তী সময়েও যাতে কোন প্রকার আইনশ্রঙ্খলা অবনতি না হয়, যদি কারো কাছে কোন তথ্য থাকে তাহলে প্রশাসনকে জানালে ব্যবস্থা নেওয়া হবে। দব্যমল্য নিয়ে অস্থিরতা করছে একটি মহল, দ্রুততম সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রন নিয়ে আসার জন্য প্রশাসন কাজ করছে। আমাদের দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে প্রশাসন কাজ করছে, যারা সিন্ডিকেট করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, চাঁদপুরে আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে তার জন্য ব্যাপক হারে নজর ধারী রাখতে হবে, সামনে নির্বাচন, সে নির্বাচনে আইনশৃঙ্খলা বেঘাত ঘটতে যে না পারে তারজন্য প্রশাসনের পাশাপাশি সবাইকে নজরধারী রাখতে হবে, যেখানে অপরাধ হওয়ার আশংকা থাককে, সে বিষয়গুলো সাথে সাথে প্রশাসনকে জানলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুর শহড় যানজটে নাকাল, দিন দিন চাঁদপুরে যানজট বৃদ্ধি পাচ্ছে। যানজট নিরশনে পুলিশ বিভাগ কাজ করছে, তিনি বলেন গ্রামীন অবকাঠামো জন্য টিআর কাবিখার কাজগুলো যাতে সঠিক ভাবে হয়, সেদিকে নজর রাখতে হবে, কোন বিষয়ে অনিয়ম হয়ে থাকলে খতিয়ে দেখা হবে, আইনের সুশাসন সব স্থানেই বৃদ্ধমান রাখতে হবে ।

সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম বার), নৌ পুলিশ সুপার কামরুজ্জাম, সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন, চাঁদপুর সদর হাসপাতালের তত্ববধায়ক একেএম মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মুসার, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার, সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত , সমাজ সেবার উপ-পরিচালক রজত শুভ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আবু ইউসুফ, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।
সভায় নৌ পুলিশ, আনসার ভিডিপি, কোস্ট গার্ড, সড়ক বিভাগ, বিটাক, মৎস্য বিভাগসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর