শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বিএমএসএফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের সাংবাদিক অমরেশ দত্ত জয়

reporter / ৩৯৫ ভিউ
আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি – সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের সাংবাদিক অমরেশ দত্ত জয়।

১০ ডিসেম্বর রোববার রাতে তাকে চূড়ান্তভাবে দায়িত্ব বুজিয়ে দেন সংগঠনটির সভাপতি আহমেদ আবু জাফর।

জানা যায়, অমরেশ দত্ত জয় দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যাণেল নাগরিক টিভি, পাঠক প্রিয় প্রিন্ট পত্রিকা দৈনিক কালবেলা এবং শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কমে সুনামেরসহিত চাঁদপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। এছাড়াও চাঁদপুরের প্রথম সরাসরি দৈনিক পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকায় বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

আরও জানা যায়, মা বাবার একমাত্র সন্তান অমরেশ দত্ত জয় ব্যবস্থাপনা বিভাগ হতে বিবিএ এবং এমবিএ শেষ করে বর্তমানে ল’ এর শিক্ষার্থী। তিনি সাংবাদিকতা পেশায় স্থানীয় সাপ্তাহিক, দৈনিক, অনলাইন পোর্টাল ও জাতীয় দৈনিক সংবাদসহ একাধিক পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়াও অমরেশ দত্ত জয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানবসেবা করে যাচ্ছেন।

এদিকে এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক অমরেশ দত্ত জয় বলেন, সারাদেশের সাংবাদিকরা যাতে ভালো থাকে সেজন্য মাঠপর্যায়ের সাংবাদিকদের নানা বিষয় নিয়ে ১৪ দফা নিয়ে কাজ করছে বিএমএসএফ। অধিকার দাবী আদায়ে সংগঠনটি জাতীয়ভাবে স্বীকৃত এবং অত্যান্ত সুশৃঙ্খল। তাই নতুন দায়িত্ব পালনে অতীতের মতো সাংবাদিকসহ সবার সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করছি।


এই বিভাগের আরও খবর