শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ

reporter / ৫৫৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ বিপ্লব সরকার // চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়েছে। এতে এক নারী যাত্রী নিখোঁজ এবং অপর পুরুষ যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় লঞ্চে থাকা যাত্রীরা আতংকিত হয়ে পড়েন এবং একজন নিখোঁজ হলেও বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো পাঁচ শতাধিক যাত্রী। তবে ধাক্কা দেয়া সেই কর্গো জাহাজটি পালিয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, ঘটনার পর যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে ঘন কুয়াশার কারণে কাজ কিছুটা ব্যাহত হয়েছে বলে জানান তিনি।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে থাকা চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় একজন যাত্রী নিখোঁজ এবং অপর এক যাত্রী আহত হয়। আহত যাত্রীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় কবলিত সুন্দরবন-১৬ লঞ্চের সুপার ভাইজার সিরাজুল ইসলাম জানান, তারা লঞ্চটিকে নিরাপদে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় অবস্থান করছেন। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী ছিল ।

এরমধ্যে রাত ৪ টার দিকে ডেক এবং প্রথম শ্রেণীর ২৫০জন যাত্রী এমভি সুন্দরবন-১৫ ঘটনাস্থল থেকে বরিশালের উদ্দেশ্যে নিয়ে গেছে। এই লঞ্চের সুপারভাইজার দুলাল জানান, সকাল ৮ টায় তারা বরিশাল লঞ্চঘাট গিয়ে পৌঁছে।
এমবি সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার মোঃ ইউনুছ জানান, লঞ্চের কেবিনসহ বাকি প্রায় ২৫০ যাত্রীকে নিয়ে সকাল ৮ টার পরে তারা বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবেন।

চাঁদপুর নো নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান জানান, দুর্ঘটনার পর থেকে যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছানোর জন্য তত্ত্বাবধায়ন করা হচ্ছে। নিখোঁজ এবং আহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি ।


এই বিভাগের আরও খবর