শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে টিসিবির পণ্য বিক্রি শুরু

reporter / ৩২১ ভিউ
আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
আসন্ন রমজান মাস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছ।

মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৫ হাজার ৭৮৮টি পরিবারে পাবে এই সুবিধা।

রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ও মোহনপুর ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টিসিবির পণ্য দোকানে বিক্রি করা ঠেকাতে সরকারের বিশেষ নির্দেশনায় ফ্যামেলি কার্ড ব্যবস্থা চালু করা হয়। এই স্পেশাল কার্ড দিয়ে উপযুক্ত গ্রহীতারা ন্যায্যমূল্যে জিনিস কিনতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বাররা ফ্যামিলি কার্ড এর জন্য উপযুক্ত মানুষের তালিকা তৈরি করেছেন। মনিটরিংয়ে ছিলেন ট্যাগ অফিসাররা।

মতলব উত্তর উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান জানান, উপজেলার ১৫ হাজার ৭৮৮ পরিবার টিসিবি’র পণ্য পাবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আওরঙ্গজেব জানান, টিসিবি’র ট্রাক থেকে প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন।
ইউএনও গাজী শরিফুল হাসান জানান, টিসিবি’র পণ্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে থাকবে মনিটরিং টিম। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ে ও উপজেলা প্রশাসনের পক্ষে পৃথক মনিটরিং টিম মাঠে থাকবে।


এই বিভাগের আরও খবর