শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের ব্যতিক্রমী ঈদ আয়োজন

reporter / ৩১৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মেরাজ উদ্দিন শুভ:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য নিশ্চিন্তপুর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন সম্পন্ন হয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মধ্য নিশ্চিন্তপুর মুন্সি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়। ​অনুষ্ঠানের মূল আকর্ষণ দ্বীনি খিদমতে নিয়োজিত স্থানীয় ওলামায়ে কেরাম ও ইতেকাফ কারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ​গ্রামকে অন্ধকারমুক্ত ও নিরাপদ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক সৌরবিদ্যুৎ (সোলার) বাতি স্থাপন করা হয়েছে। ​পবিত্র ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় প্রতিবেশীদের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

​ইউনাইটেড ক্লাবের আয়োজকরা জানান, এই ক্লাবের মূল লক্ষ্যই হলো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার উন্নয়নে কাজ করা। তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করতেই এই ধরণের ভিন্নধর্মী আয়োজন। ​অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা ক্লাবের এই মানবিক ও সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রেখে সমাজ গঠনে উৎসাহিত করবে।


এই বিভাগের আরও খবর