শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা

reporter / ১৬৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা। উপজেলার বিভিন্ন ব্যস্ত ও গুরুত্বপূর্ণ স্থানে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন।


জানা যায়, থানার মোড়, কেরোয়া মোড়, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, ফরিদগঞ্জ চৌরাস্তা, রুপসা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্কাউট সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। যানবাহনের চাপ বেশি থাকায় এসব স্থানে প্রায়ই যানজটের সৃষ্টি হয়, যা নিরসনে স্কাউট সদস্যদের সক্রিয় উপস্থিতি জনসাধারণের জন্য স্বস্তি বয়ে আনছে।
উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বুড়ুয়া মহোদয়ের সার্বিক নির্দেশনায় প্রতিদিন প্রায় ২৪ জন স্কাউট সদস্য দায়িত্ব পালন করছেন। তারা যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারেও সহায়তা করছেন।


এ কার্যক্রমের মাধ্যমে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ স্থানীয় প্রশাসনকে সহায়তা করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর