শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন

reporter / ২৮ ভিউ
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম :

স্কাউটিংয়ের আদর্শ, নেতৃত্বের দক্ষতা ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় এবং হবিগঞ্জ জেলা রোভারের ব্যবস্থাপনায় গত ১২ থেকে ১৬ আগস্ট হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও হবিগঞ্জ জেলা রোভারের সভাপতি ড. জি. এম. সরফরাজ। কোর্স লিডার ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা রোভারের কমিশনার ও সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন

পাঁচ দিনব্যাপী এ কোর্সে রোভার স্কাউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নেতৃত্ব বিকাশ, দল পরিচালনা, স্কাউটিংয়ের মৌলিক বিষয়, দায়িত্বশীলতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষা, আলোচনা ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহকারী লিডার ট্রেইনার কমল কান্তি গোপ; রফিকুল ইসলাম মহিলা কলেজের গার্ল-ইন-রোভার স্কাউট লিডার পারভীন আক্তার এএলটি; ভৈরব সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদা আক্তার এএলটি; নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার শরীফ মো. আরিফ মিহির এএলটি; কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন সিএএলটি; বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী জালাল উডব্যাজার; শ্রীমঙ্গল সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক বিজন চন্দ্র দেবনাথ উডব্যাজার; হবিগঞ্জ জেলা রোভারের সম্পাদক রনজিত কুমার দাস উডব্যাজার এবং হবিগঞ্জ জেলা রোভার স্কাউট লিডার জগদীশ চন্দ্র দাস উডব্যাজার

কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. হারুন-অর-রশিদ এলটিসিলেট অঞ্চলের সহকারী পরিচালক শরীফ আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রোভারের যুগ্ম সম্পাদক আল সায়েম সাকিল

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “স্কাউটিং বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক ও যুগোপযোগী শিক্ষামূলক আন্দোলন।” শিশু-কিশোর ও যুবদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে নিয়মিত পড়ালেখার পাশাপাশি স্কাউটিংয়ের মাধ্যমে হাতে-কলমে শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক গুণাবলির বিকাশ ঘটিয়ে একজন দায়িত্বশীল, আত্মমর্যাদাবান, আত্মনির্ভরশীল, সৎ চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়।

এবারের কোর্সে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত স্কাউট গ্রুপ থেকে মোট ৪৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১৪ জন নারী প্রশিক্ষণার্থী ছিলেন।

প্রশিক্ষণ শেষে গত ১৬ আগস্ট অনুষ্ঠিত হয় মহা তাবু জলসা ও সনদ বিতরণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী ইউনিট লিডারদের নেতৃত্বের দক্ষতা ও স্কাউটিং কার্যক্রম পরিচালনায় সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর