শিরোনাম:
চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

reporter / ২১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

​নিজস্ব প্রতিবেদকঃ

​চাঁদপুরের মতলব উত্তর থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১০৯ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এই অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গতকাল বুধবার (১৪ অক্টোবর) চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে মাদক কারবারি ১. কামাল পাটোয়ারী (৪২) ও ২. মজিব প্রধান (৩০)-কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং ৩. মো. দুখু মিয়া (৩৮) ও ৪. ইব্রাহীম (৩০)-কে ০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​এছাড়া একই অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (আজ) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​তিনি আরও জানান, মতলব উত্তর থানা এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর