শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত

reporter / ১৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

আরাফাত আল-আমিন :
মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পুর্ব ইসলামাবাদ শাহ মোঃ আলামিন চেয়ারম্যান বাড়ির সামনে আয়োজিত খেলা উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
শাহজালাল প্রধান আরো বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন সুস্থ রাখে, শৃঙ্খলাবোধ শেখায় এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। একজন তরুণই পারে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়তে। আসুন, আমরা সবাই শপথ করি, মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক ভিপি মোঃ মফিজুল ইসলাম শান্ত, ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারী, ৩নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ শেখ বোরহান, ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী হাজী ইলিয়াছ পাটোয়ারী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনির পাটোয়ারী প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মোস্তফা প্রধান, মোঃ আবুল প্রধান, মোঃ কবির হোসেন প্রধান সহ আরো অনেকে। খেলায় অংশগ্রহণ করে মিলারচর জুনিয়র একাদশ বনাম পশ্চিম সুজাতপুর স্টার স্পোর্টিং ক্লাব। খেলা চলাকালীন কোন গোল করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ২-০ গোলে সুজাতপুর স্টার স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে।


এই বিভাগের আরও খবর