শিরোনাম:
মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ নারী উদ্যোক্তা সম্মেলনে সম্মাননা পেলেন ৭৫ নারী প্রথমবার এইচএসসিতে অংশ নিয়েই উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলব দক্ষিণে এইচএসসিতে পাশের হার ৩৫.২৪, আলিমে ৩১.৬১,শতভাগ ফেল শামসুল হক কলেজ মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ফলাফলে চরম বিপর্যয়, মতলব উত্তরে এইচএসসিতে পাসের হার ৩১.৯১%, আলিমে ২৮.৯৭% মতলবে মিছিল থেকে নিয়ে যুবদল সভাপতির উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন উত্তর নাউরী সমাজ কল্যাণ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অবশেষে দেশে আসলো সৌদি আরবে খুন হওয়া মতলবের জসিমের মরদেহ : দাফন সম্পন্ন

মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

reporter / ১৪ ভিউ
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সুমন আহমেদ :

চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮১ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
রবিবার (​১ নভেম্বর) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
​অভিযানকালে উপজেলার সুগন্ধি এলাকা থেকে ৭৬ পিস ইয়াবাসহ মো. সাইফুল সরকার, মো. আফসার উদ্দিন বেপারী ও মো. শাহ আলমকে এবং বেলতলী বাজার এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ মো. জমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানার এমন অভিযান অব্যাহত থাকবে।

 


এই বিভাগের আরও খবর