শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিখোঁজের ২৪ ঘন্টা পর কচুয়ার ব্যবসায়ীর লাশ দাউদকান্দিতে উদ্ধার

reporter / ৩৮২ ভিউ
আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় এক ব্যবসায়ী নিখোঁজের ২৪ ঘন্টা পর তার গলাকাটা
লাশ পাশ্ববর্তী কুমিল্লার দাউদকান্দি রায়পুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
ব্যবসাযী আবুল বাসার (৩৭) কচুয়া পৌর বাজারের ইকরা ভ্যারাটিজ স্টোরের
স্বত্বাধিকারী ও উপজেলার কোয়া-চাঁদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আবুল বাশার শনিবার দুপুরে তার দোকান
থেকে নিজ বাড়ি কোয়া-চাঁদপুরে খাবার খেতে গিয়ে দোকানে ফিরে
আসেনি। পরে তার ফোন বন্ধ থাকায় রাতে কচুয়া থানায় তার এক আত্মীয়
একটি নিখোঁজ ডায়েরী করেন। পরবর্তীতে পুলিশ রবিবার দুপুরে দাউদকান্দির
রায়পুরা এলাকায় একটি লাশের সন্ধান পেয়ে পরিবারের লোকজন নিয়ে তার লাশ
সনাক্ত করে। পরিবারের সদস্যরা বলেন, জনৈক ব্যক্তি তাকে হত্যা করে দাউদকান্দি
রায়পুর এলাকায় লাশ ফেলে রেখে যায়। এদিকে ব্যবসায়ী আবুল বাসারের হত্যকারীদের
খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের আত্মীয় স্বজন ও
এলাকাবাসী। নিহত আবুল বাসারের স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লার
মর্গে প্রেরন করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার দোকানের
বাবুল ও মহিন নামের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।


এই বিভাগের আরও খবর