শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কচুয়ায় জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে

reporter / ৪৩১ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

দুই দলের বাইরে দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়
….. সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. শহীদুল ইসলাম

কচুয়া প্রতিনিধি \
চাঁদপুরের কচুয়া উপজেলার ৯,১০,১১ ও ১২নং ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে রহিমানগর হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ইফতার ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় আহŸায়ক কমিটির সদস্য অ্যাড. মো. মাঈন উদ্দিন মাইনু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য,সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা: শহীদুল ইসলাম। তিনি বলেন, জাতীয় পার্টির শাসন আমল দেশে স্বর্নযুগ ছিল। সেই সময়ে দেশে কোনো হানাহানি ও মারামারি ছিল না। সারাদেশের ন্যায় কচুয়ার মানুষ নিজ বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় রাত্রি যাপন করতে হতো না। জাতীয় পার্টি সাধারন মানুষের কল্যাণে রাজনীতি করে। জাতীয় পার্টি সেই হারানো যৌবনকে আবারো পূনরুজ্জিবিত করে দলকে এগিয়ে নেয়া হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের বাইরে দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।
বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক আহŸায়ক আলহাজ¦ রুহুল আমিন,জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন চৌধুরী,কচুয়া পৌর জাতীয় পার্টির সভাপতি মো. মিজানুর রহমান খান,উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়াজী,জাতীয় পার্টি নেতা জাকির হোসেন চৌধুরী প্রমুখ। এসময় জাতীয় পার্টির নেতা তাজুল ইসলাম মেম্বার,কাজী মোস্তফা কামাল,রুহুল আমিন নীল,মাঈনুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জাতীয় পার্টির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত ,দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোানজাত পরিচালনা করেন মাওলানা বিল্লাল হোসেন।


এই বিভাগের আরও খবর