শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে আওয়ামীলীগ ও সুধী সমাজের সমন্বয়েইফতার ও দোয়া মাহফিল-

reporter / ৩৭৯ ভিউ
আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বিএনপি দেশের মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে….প্রেসিডিয়াম সদস্য মায়া চৌধুরী
লিয়াকত হোসাইন :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের উন্নয়ন দেখছে। দেশের উন্নয়নে অবদান রাখতে হলে ক্ষমতাসীন দলকে সংগঠন হিসেবেও শক্তিশালী হতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।
তিনি আরো বলেছেন, দেশের বড় ব্যবসায়ীদের বেশিরভাগ বিএনপি সমর্থক। তারা বিএনপির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে পণ্য মজুদ করে দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকারের আন্তরিকতা দিয়ে আমরা তা মোকাবেলা করে যাচ্ছি।
তিনি আরো বলেন, গত ১৩ বছরে পুরো বাংলাদেশ বদলে গেছে। প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ১৩ বছরের আগের তুলনায় বাংলাদেশের প্রতিটি মানুষ ভালো আছে। কিন্তু এই উন্নয়ন অগ্রগতি যাদের পছন্দ হয় না, সেই বিএনপি ও তাদের দোসরেরা দেশে-বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।’
গত ২৭ এপ্রিল বুধবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে মায়া চৌধুরীর বাড়ীতে মতলব উত্তরে আওয়ামীলীগ ও সুধী সমাজের সমন্বয়েইফতার ও দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুর আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কু্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন ভূঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া।


এই বিভাগের আরও খবর