শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরের গজরায় গৃহবধূকে মারধর হত্যার হুমকির ঘটনায় থানায় অভিযোগ

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

লিয়াকত হোসাইন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদীয়া গ্রামে এক গৃহ বধুকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। উক্ত বিষয়ে ঐ গৃহবধুর স্বামী মোঃ ইউসুফ আলী প্রধান মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ মে রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদীয় গ্রামে পূর্ব শত্রতার জেরধরে একই গ্রামের
মোঃ আবু বক্কর প্রধানের ছেলে আঃ হান্নান প্রধান, তার স্ত্রী আছমা বেগম, আব্বাছ প্রকাশ কালু প্রধানের স্ত্রী হোসেনে আরা সহ অজ্ঞাত নামা আরো ৩/৪জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে রিনা বেগমকে মারধর করার চেষ্টা করে।
তাছাড়া ১,২ ও ৩ নং বিবাদীসহ আরো নাম নাজানা ৩/৪ জনকে নিয়ে বাড়ীর ঘাটপাড় বসে নেসা সেবন করে। বাড়ীর ও আশ পাশের মা-বোন পুকুরঘাটে গেলে, অশ্লিল ভাষায় কথাবার্তা ও অঙ্গভাঙ্গী করে। এ বিষয়ে বিবাদীদের বাধা দিলে , তারা বাধার তোয়াক্কা না করে অশ্লিল আচার আচরন ও হুমকি ধমকি দেয়।

এবিষয়ে বাদী মোঃ ইউসুফ প্রধান বলেন, ঘটনার দিন আমার স্ত্রী রিনা বেগম প্রতিবাদ করলে, সকল বিবাদীরা আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঠি সোটা,সাবল দিয়া মারধর করে রক্তাক্ত ও জখম করে। তাকে খুন করার জন্য লোহার সাবল দিয়া বারি মারলে, ২নং স্বাক্ষী সেলিনা বেগমের ডান হাতে প্রতিহত করে। তখন ২নং স্বাক্ষীর ডান হাতে কেটে রক্তাক্ত জখম হয়। পরে আমার স্ত্রী ডাক চিৎকার দিলে, আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বাদী মোঃ ইউসুফ প্রধান বলেন, আমি খবর পেয়ে এসে বিবাদীকে জিজ্ঞােস করলে ১নং বিবাদী আমার সাথে মারমুখী আচরন করে। আমি যদি আইনের আশ্রয় নেই তাহলে আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্য হুমকি দেয়। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভূগতেছি।

এবিষয়ে মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানোগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর