শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

এলাকার সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রয়োজন — নুরুল আমিন রুহুল এমপি

reporter / ৩৬৬ ভিউ
আপডেট : রবিবার, ২২ মে, ২০২২

কামরুল হাসান রাব্বীঃ
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন বলেছেন, মতলবের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ইতিবাচক ভূমিকা প্রয়োজন।
তিনি মতলব উত্তরের সাংবাদিকতার উজ্জ্বল ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকরা জনগণের কল্যাণে কাজ করে। তারা যাতে তাদের কর্মক্ষেত্রে কোনরূপ সমস্যার মুখে না পড়ে সেদিকটাও সবাইকে দেখতে হবে।
শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাব ভবনে আকস্মিক পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
ছেংগারচর পৌরসভা প্রশাসক, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দ ও মতলব উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সুন্দর ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার আহ্বান জানান নুরুল আমিন রুহুল এমপি।
এসময় মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্মসাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, দপ্তর ও প্রচার সম্পাদক সফিকুল ইসলাম রানা, সদস্য সুমন আহমেদ, তাইজুল ইসলাম সাগর, রেদোয়ান খান রাজন, কামরুল ইসলাম রাব্বি’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর