শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে সরকারি কর্মকর্তাদের সাথে নূরুল আমিন রুহুল এমপির মতবিনিময়

reporter / ৩৪৫ ভিউ
আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২

লিয়াকত হোসাইন :
মতলব উত্তর উপজেলার উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন চাদঁপুর-২আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি। রবিবার (১৯ জুন) দুপুরে তিনি উপজেলার অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য নূরুল আমিন রুহুল এমপি।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন বক্তব্য দেন।

সভায় এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

তিনি আরও বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি উন্নয়নকে আরও সমৃদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। এ অঞ্চলকে আমি গড়ে তুলব শান্তিময়, সুন্দর এলাকা।


এই বিভাগের আরও খবর