শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তর উপজেলায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত রোমান মিয়া

reporter / ৩৫৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

কামরুল হাসান রাব্বীঃ
মতলব উত্তর উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন রোমান মিয়া।
গতকাল ২১ জুলাই উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। আন্তর্জাতিক ভাবে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা সিবস উদযাপনের কথা থাকলেও ঈদুল আযহার ছুটির কারনে দিবসটি পালিত হলো ২১ জুলাই বৃহস্পতিবার। এবারেরর প্রতিপাদ্য ছিলোঃ
৮০০ কেটির পৃথিবীঃ
সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।
এ উপলক্ষ্য উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্দ্যেগ রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার আসরাফুল হাসান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক। গজরা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ্ মাষ্টার, ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ,  দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল, সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন।
এবছর উপজেলা পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন রোমান মিয়া, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন ইসলামাবাদ ইউনিয়নের ২/ক ইউনিটে কর্মরত ইসরাত জাহান। এছারা অন্যান্য ক্যাটাগরিতেও পুররস্কার বিতরন করা হয়।


এই বিভাগের আরও খবর