শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

আওয়ামীলীগ নেতা আল মাহমুদ টিটুু  মোল্লার জন্মদিন পালন

reporter / ৩২৫ ভিউ
আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, মতলব উত্তর উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আল মাহমুদ টিটু মোল্লার ৪৬তম জন্মদিন উপলক্ষে শনিবার (১ জানুয়ারি ২০২২) রাতে উপজেলার ছেংগারচর বাজারের একটি রেষ্টুরেন্টে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আল মাহমুদ টিটু মোল্লার ৪৬তম জন্মদিন উপলক্ষে উপলক্ষে ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান কেক কেটে আল মাহমুদ টিটু মোল্লাকে কেক খাইয়ে তার ৪৬তম জন্মদিনের শুভেচ্ছা জানান।
এরপর পর্যায়ক্রমে আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতৃবৃন্দকে তিনি নিজে নিজের ৪৬তম জন্মদিনের কেক খাইয়ে  জন্মদিনটি পালন করেন।
এসময় ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, মতলব উত্তর উপজেলা শ্রমিকলীগ নেতা মো. শামীম প্রধান, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার পৌর আ’লীগ নেতা মো. খোকন প্রধান, মো. বাদল ঢালী, মো. রেজাউল করিম ডেঙ্গু, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মোসলেম দেওয়ান, পৌর যুবলীগ নেতা লিটন ঢালী, গজরা ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল রানা, পৌর আ’লীগ নেতা সফিকুল ইসলাম, মো. মিন্টু, শ্রমিকলীগ নেতা কবির সরকার, ছাত্রলীগ নেতা হাসান ইকবাল, গোলাম কিবরিয়া খান, শাকিল বকাউল, শায়েস্তা খান, শান্ত, উজ্জল মুফতি, মাসুম খান, রুবেল ঢালীসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। জন্মদিনে তার একমাত্র পুত্র সায়মুনও বাবাকে কেক খাইয়ে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া বিভিন্ন নেতাকর্মীদের পক্ষ থেকেও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লার ৪৬তম জন্মদিন উপলক্ষে অফুরন্ত শুভেচ্ছা, অভিনন্দন ও আগামী দিনের পথ চলার শুভকামনা জানানো হয়।
উল্লেখ্য আল মাহমুদ টিটু মোল্লা ১৯৭৬ সালের পহেলা জানুয়ারি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম নজরুল মোল্লা ছিলেন বিশিষ্ট সমাজসেবক। ব্যক্তি জীবনে তিনি ১ সন্তানের জনক। নিজের ৪৬তম জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা ছিলো না তার। তার শুভাকাঙ্খী ও নেতাকর্মীরা এ আয়োজন করায় তাদেরকে তিনি ধন্যবাদ জানান। নিজের ৪৬তম জন্মদিনে তিনি সকলের কছে দোয়া কামনা করেছেন ।


এই বিভাগের আরও খবর