শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

কচুয়ায় ইসলামী ব্যাংকের  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

reporter / ৩১৬ ভিউ
আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ “বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ আগামি প্রজন্মের টেকশই বাংলাদেশ এ স্লোগানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাচার শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২২ পালিত হয়েছে। বুধবার ব্যাংকের আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের  মাঝে বিভিন্ন প্রকার ফলজ গাছের প্রায় ২ হাজার ৩শ ৭৩ টি চারা বিতরণ করা হয়।
ইসলামী ব্যাংক লিমিটেডের সহকারী ভাইস চেয়ারম্যান ও শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ম্যানেজার অপারেশন খোরশেদুল আলম, অফিসার  ও পল্লী উন্নয়ন প্রকল্পের ইনচার্জ মো. হানিফ মিয়া, রেনেসা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মজুমদার, এএসআই সালেহ আহমেদ।
সভাপতির বক্তব্যে সহকারী ভাইস চেয়ারম্যান ও শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিন বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় যার ফলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। গাছকে আমরা সন্তানের মত  যত্ন নিতে হবে। গাছকে  যত্ন  করে বড় বৃক্ষে পরিনত করলে তা আমাদের  সম্পদে রূপান্তরিত হবে। তাই ইসলামী ব্যাংকের এই বৃক্ষরোপন কর্মসূচী।


এই বিভাগের আরও খবর