শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মারধরের অভিযোগ

reporter / ৩৪১ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মোঃ লিয়াকত হোসেনঃ মতলব উত্তর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই লাঞ্চিত ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুরে মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটেছে। লাঞ্চিতের শিকার দক্ষিণ গাজীপুর গ্রামের মৃত সৈয়দ হোসেন মোল্লার ছেলে সফিক মোল্লা ও তার স্ত্রী রিনা বেগম। এবিষয়ে রিনা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ গাজীপুর গ্রামের মৃত সৈয়দ হোসেন মোল্লার বড় ছেলে তার সকল সম্পত্তি স্ত্রীর নামে হেবা রেজিস্ট্রাট করে দেয়। সেই সূত্র ধরে সফিক মোল্লার ছোট ভাই ফারুক মোল্লাও বোন শাহিনুর বেগমসহ আরও অজ্ঞাতনামা আরও ২/৩ জন নিয়ে বড় ভাই ও ভাবীকে মারধর করতে আসে। দেশীয় অস্ত্র লাঠি সোটা ও দা নিয়ে আঘাত করতে আসে এবং গালমন্দ করে। বড় ভাই ও ভাবীকে লাঞ্চিত ও মারধর করে।
এবিষয়ে মামলার বাদী রিনা বেগম বলেন, আমার স্বামী মফিজ মোল্লা সংসারের বড় ছেলে। ছোট ভাই বোনকে মানষ করেছে এবং সংসারে হাল ধরেছ।
আমার দেবর ফারুক মোল্লা বিদেশে যাওয়ার সময় এবং ননদ শাহিনুরকে বিবাহ দেওয়ার সময় জমি বিক্রি করেছে। আমার স্বামী বিক্রি করে নাই। তাই আমাকে তার সম্পত্তি লিখে দেওয়ায় দেবর ও ননদ আমাদের লাঞ্চিত করেছে। আমি এর বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত ফারুক মোল্লাকল ফোন দিলে মোবাইল রিসিভ করেনি।


এই বিভাগের আরও খবর