শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

জাগ্রত’ ৯৬ মতলব উত্তর এর অভিষেক অনুষ্ঠিত

reporter / ২৭৮ ভিউ
আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

 কামরুল হাসান রাব্বিঃ
‘অনুভবে অনুভূতিতে বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বন্ধু সংগঠন জাগ্রত’ ৯৬ মতলব উত্তর এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার দিনব্যাপী আলোচনা সভা, ফটোসেশান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান তপু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাংবাদিক রাকিবুল হাসান সোহাগ।
জাগ্রত’ ৯৬ মতলব উত্তর এর সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ সরকারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শাওন আহমেদ, রাসেল মাহমুদ, ফয়সাল আহমেদ, ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, সবির চন্দ্র দেবনাথ, নুরে আলম স্বপন, সংগঠনের সহ-সভাপতি জামাল লস্কর, সহ-সভাপতি শাহীন সরকার, সহ-সভাপতি হুমায়ুন কবির ভুইয়া, সহ-সভাপতি অ্যাড. ইসমাইল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জি. সফিকুল ইসলাম শিপু, সহ প্রচার সম্পাদক আব্দুল বারী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান খান। অনুষ্ঠানে সংগঠন সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের ৯৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী তারা আনন্দ উল্লাস ও শৈশবে মেতে উঠেন। এছাড়াও উপস্থিত সকল বন্ধুরা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। পরে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেন সকলে।


এই বিভাগের আরও খবর