শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভুট্টোসহ ৬ জুয়াড়ী গ্রেফতার

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ
হাজীগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টোসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার ১০নং ওয়ার্ডের রান্ধুনীমূড়া গ্রামের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টোর বাড়ী থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো, একই গ্রামের হাছান ইমাম মানিক, খোকন, ইয়াছিন, আসাদুজ্জামান ও দুলাল।
হাজীগঞ্জ থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকাশ্যে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়ীকে আটক করেন উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।


এই বিভাগের আরও খবর