শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভার আয়োজনে মতলব উত্তরে বাবুল চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ

reporter / ২৭১ ভিউ
আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে সদ্য প্রয়াত সামছুল হক চৌধুরী বাবুল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) বিকালে কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভার পক্ষ থেকে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
মিলাদের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা বলেন, এতো অল্প বয়সে চলে যাবেন তা কল্পনাও করতে পারিনি। এ রকম একজন নির্লোভ নিবেদিত প্রাণ নেতাকে হারালাম, যিনি আওয়ামী লীগকে শক্তিশালী করেছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর সত্যিকার একজন আদর্শের সৈনিক। যে সত্যিকার দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং তার এলাকার কৃষক-শ্রমিক মেহনতি মানুষের নেতা। তাদের জন্য তিনি কাজ করেছেন, সব সময় তাদের পাশে থেকেছেন। তিনি বলেন, দেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। আর সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ প্রয়োজন বাবুল চৌধুরী এধরনের একজন সোনার মানুষই ছিলেন। তিনি এদেশের মাটি ও মানুষকে ভালবেসে তাদের কল্যাণে রাজনীতি করেছেন। তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহস রাখতেন। অত্যন্ত স্পষ্টবাদী মানুষ ছিলেন বাবুল ভাই। তার সততার আদর্শ ধারণ করে নিয়ে এগিয়ে যেতে হবে। তার অম্লান স্মৃতি এলাকাবাসী ও তার অসংখ্য ভক্ত শুভানুধ্যায়ী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। দেশ ও মানুষও তাই তাকে নিয়ে চিন্তা করবে, তাকে মনে রাখবে। এ স্বপ্নসারথি কর্মজীবী ও মেহনতি মানুষের মধ্যে বেঁচে থাকবেন চিরদিন।
আরো বক্তব্য রাখেন, এখলাছপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, আইয়ুুব আলী মেম্বার, টিপু ছৈয়াল, কাকন, কামরুল, ছাত্রলীগ নেতা রাসেল, ছিডু, রাজিব। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবউল্ল্যাহ। গত শুক্রবার মোহনপুরে দ্বিতীয় জানাজা শেষে বানানীস্থ করবস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


এই বিভাগের আরও খবর