শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বাড়ছে ঠান্ডাজনিত রোগ, আক্রান্তদের বেশি শিশু

reporter / ৩৩১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলায় শীতের আগমনী বার্তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীদের ভিড়। অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫০ ভাগই শিশু। অথচ এক মাস আগেও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন চিকিৎসা নিয়েছে ১৫০ রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩০ জন।
উপজেলার ইসলামাবাদ গ্রামের রওশন আরা বলেন, ৮ দিন ধরে আমার ছেলের জ্বর। ওষুধ খাওয়ানোর পরেও না কমায় তিন দিন আগে হাসপাতালে ভর্তি করি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হাসিবুর রহমান বলেন, ঠান্ডাজনিত রোগে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। যাদের অবস্থা জটিল, তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
শিশুদের সুরক্ষায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুর নিয়মিত কাপড় পরিবর্তন ও গরম কাপড় পরিধান করাতে হবে। সব সময় পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে।
এ সময় তরল খাবারের পাশাপাশি সবজি ও আঁশজাতীয় খাবার এবং ভিটামিন সি-জাতীয় খাবার খাওয়ানো উচিত। শিশুদের যেকোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।


এই বিভাগের আরও খবর