শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

রাষ্ট্রীয় পদক পেলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রায়হান

reporter / ৩৬৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:-
অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বর্পূণ প্রদর্শনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক পেলেন স্টেশন অফিসার মোঃ রায়হান। এ বছর অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বর্পূণ প্রদর্শনে স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক পান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ তার কাজের স্বীকৃতি স্বরূপ  ‘প্রেসিডেন্ট ফায়ার র্সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদকে সম্মানিত করা হয়। জানা গেছে ১৫-১৭ই নভেম্বর সারাদেশে একযোগে শুরু হওয়া ফায়ার সপ্তাহ ২০২২ এর প্রতিপাদ্য দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এর স্লোগান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফায়ার সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন করেন।
১৭ নভেম্বর পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিরপুর ট্রেনিং কমপ্লেক্স ১০ এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সন্মানিত সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও উক্ত অনুষ্ঠানের সভাপতি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এমফিল মহোদয় রাষ্ট্রপতি পদক পরিয়ে দেন।
জানা গেছে, ২০১৮ সালে ০৯ সেপ্টেম্বর ‘বাংলাদশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ স্টেশন অফিসার হিসেবে যোগদান করেন মোঃ রায়হান। এরপর শুরু হয় তার মানবসেবার জীবন। মোঃ রায়হান বর্তমানে নরসিংদী ফায়ার স্টেশনে স্টেশন অফিসার হিসেবে কর্মরত তার আগে ফায়ার সার্ভিস ও ‍সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা হিসেবে কাজ করছেন। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামে তার বাড়ি। এলাকাবাসীর পক্ষে তিনি বয়ে এনেছেন এক অভাবনীয় সাফল্যের উপহার।


এই বিভাগের আরও খবর