শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নে মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত 

reporter / ৩০৮ ভিউ
আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের উপনির্বাচন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ নভেম্বর শনিবার সকালে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  কাজী মিজানুর রহমানের বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ  আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য, মোহনপুর পর্যটন  লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, উপজেলা যুবলীগের সদস্য কাজি হাবিবুর রহমান ,
মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামীের সভাপতি লাভলী বেগমের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক জেসমিন আক্তারের পরিচালনায় আরও বক্তব্য দেন -ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, যুবলীগ  নেতা মতিউর রহমান, সদরঘাট শ্রমিকলীগর সাধারণ সম্পাদক  মানিক কাজী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সালেহা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী, কামরুন্নাহার,  রাহিমা, আসমা, সালেহা, জাহানারা, মমতাজ, রেহেনা, সামসুন্নাহার, খোদেজা, সাজেদা, পারুল,  কুহিনূর ও জেসমিন প্রমুখ এ সময় বক্তারা বলেন,   কাজী মিজানুর রহমান হলেন গরিব, দুঃখি  মানুষের বন্ধু,বিপদে যাকে আমরা পাশে পাই সেই হলেন আমাদের মিজান ভাই।
প্রধান অতিথির বক্তব্যে,  কাজী মিজানুর রহমান বলেন, আমি  আপনাদের দোয়া ও ভালোবাসায় মুগ্ধ। আমি যদি আপনাদের ভোটে উপনির্বাচনে চেয়ারম্যান  নির্বাচিত হই তাহলে আপনাদের সাথে নিয়ে  এই মোহনপুর  ইউনিয়ন কে একটি  মাদক মুক্ত ,ও ইফটিজিং মুক্ত   একটি মডেল ইউনিয়ন রূপান্তরিত করবো । অতীতে আপনাদের পাশে ছিলাম  ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে সেবা করে যাবো।
উল্লেখয় গত ১০ নভেম্বর মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুলের মৃত্যুের পর গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার আইনের ৩৫(১)(ঙ) ধারা অনুযায়ী চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করেন  উপজেলা নির্বাহী অফিসার।


এই বিভাগের আরও খবর