শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব-গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নের লক্ষ্যে জনসভার স্থান পরিদর্শন ও প্রস্তুতি সভা করেন এমএম কুদ্দুস

reporter / ২২৭ ভিউ
আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে কালীপুর বাজারে গজারিয়া-মতলব সংযোগ সেতু বাস্তবায়নের লক্ষে সড়ক ও সেতু মন্ত্রনালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে ২৯ নভেম্বর তারিখের জনসভার স্থান রবিবার সকালে পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্রান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, শাহজাহান প্রধান, ছেংগারচর সরকারী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মো. ইয়াছিন ঢালী, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সাবেক ছাত্রনেতা রহমত উল্লাহ চৌধুরী, সাদুল্যাপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আনিস পাটোয়ারী, কালিপুর কলেজের প্রভাষক শরিফ হোসেন’সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এরপর ষাটনল ইউনিয়ন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মতলব কালীপুর-গজারিয়ার ভবেরচর সেতু নির্মাণ হলে ঢাকা থেকে গৌরীপুর ও মতলব উত্তর উপজেলা সদরে চাঁদপুর জেলা সদরে বর্তমান দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। কিন্তু ঢাকা থেকে ভবেরচর হয়ে গজারিয়া উপজেলার সীমানার উপর দিয়ে প্রস্তাবিত সেতু হয়। চাঁদপুর জেলা সদরের দূরত্ব সর্বোচ্চ ৬৮ কিলোমিটার। সেতু নির্মিত হলে ঢাকা-চাঁদপুর জেলা সদরের দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার সড়ক পথ কমে যাবে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভ্রমণ ব্যয় কমবে একই সাথে ভ্রমণ সময়ও কমবে প্রায় এক ঘন্টা।
মতলব-গজারিয়া সেতুর কাজ শুরু হবে জানার পর থেকে এলাকায় আনন্দের বন্যা বইছে।
এলাকাবাসী জানান, মেঘনা নদীতে সেতু নির্মিত হলে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরিয়তপুরসহ দক্ষিণাঞ্চলের লোকজন রাজধানী ঢাকায় সহজে যাতায়াত করতে পারবেন। এছাড়াও মতলব উত্তরে নির্মিত হতে যাওয়া অর্থনৈতিক জোনসহ চাঁদপুরের কৃষি, শিল্প ও পর্যটন খাতের বিকাশেও সেতুটির অপরিসীম গুরুত্ব রয়েছে।


এই বিভাগের আরও খবর