শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব মুক্ত দিবসে

reporter / ২১৯ ভিউ
আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

মতলব উত্তর সাহিত্য পরিষদ সম্মাননা প্রদানের ঘোষণা 

প্রেস বিজ্ঞপ্তিঃ আগামী ৪ ডিসেম্বর মতলব উত্তর উপজেলার বিভিন্ন বিভাগে ৬ জন গুণীজন কে  সাহিত্য পরিষদ মতলব উত্তর কর্তৃক প্রদত্ত মতলব মুক্ত দিবস সম্মাননা পুরস্কার প্রদান করা হবে । পুরস্কার প্রাপ্তরা হলেনঃ সাহিত্যে- সরকার আবদুল মান্নান, শিক্ষায়- মোঃ আব্বাস উদ্দিন, মানবাধিকার রক্ষায়- এ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন, সমাজ সেবায়- সরকার মোঃ আলাউদ্দিন, ক্রীড়া সংগঠক- মোঃ জহিরুল ইসলাম চৌধুরী, কৃষি উদ্দোক্তা- সামিউল বাসির বিন হোসেন, জুরি বোর্ডের প্রধান সমন্বয়কারী সাহিত্য পরিষদ, মতলব উত্তর এর প্রতিষ্ঠাতা ও মহা পরিচালক নুর মোহাম্মদ খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যম কর্মিদেরকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশবরেণ্য কথাসাহিত্যিক মতলব উত্তরের কৃতি সন্তান সিলেট এম সি কলেজ এর অধ্যাপক ড. সরকার আবদুল মান্নান, প্রধান অতিথি হিসেবে ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মিঞা মোঃ জাহাঙ্গীর আলম প্রধান আলোচক এবং ছেংগারচর সরকারী ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইয়াছিন ঢালী, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ঠা ডিসেম্বর বিকাল ৩টায় মতলব উত্তর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হল রুমে অথবা মতলব উত্তর প্রেসক্লাব হলরুমে এ পুরস্কার তুলে দেবেন।

সাহিত্য পরিষদ মতলব উত্তর, স্বাধীনতার সূবর্ন জয়ন্তী ২০২১ সাল থেকে মতলব উত্তর উপজেলার গুনীজনদের মাঝে ‘মতলব মুক্ত দিবস সম্মাননা পুরস্কার’ নিয়মিত প্রদান করে আসছে।


এই বিভাগের আরও খবর