শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন আশফাক চৌধুরী মাহি

reporter / ৩৫৫ ভিউ
আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি পদ পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের দুই বারের সফল সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি। মঙ্গলবার (৩১ জুলাই) বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে মাহি চৌধুরীর উদ্দেশ্যে বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা’র আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাহি চৌধুরী বলেন, আমি সহ-সভাপতি হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। পদ-পদবি দায়িত্বমাত্র। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।
কেন্দ্রীয় পদ পেয়ে এখন দায়িত্বটা বেড়ে গেল উল্লেখ করে আশফাক চৌধুরী মাহি বলেন , আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে কাজ করে যেতে চাই এটাই আমার প্রত্যাশা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করব। সবার সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সেতুবন্ধন করে সামনে এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আশফাক চৌধুরী মাহিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তিনি শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পথচলায় সকলের দোয়া চেয়েছেন।


এই বিভাগের আরও খবর