শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে —-সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

reporter / ৪২৯ ভিউ
আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ইসতিয়াক জামান নাফিজ:
‘বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’ এর চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, “মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের আত্নত্যাগ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার পেয়েছি। স্বাধীনতার ৫১ বছর পরে এসে আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও উন্নয়নশীল দেশের রোল মডেল। কিন্তু উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখনও দেশের ২০.৫% দারিদ্র জনগোষ্ঠী। রাজনৈতিক দলগুলোর মাঝে যে আস্থাহীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, তা আমাদের জাতীয় শক্তি হ্রাস করছে এবং স্থিতিশীলতাকে নষ্ট করছে। দুর্নীতি আমাদের অগ্রযাত্রার প্রধান অন্তরায়। জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা তথা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসনকে আরো গতিশীল ও জনবান্ধব প্রশাসনে রূপান্তর করতে হবে। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা রাজনৈতিক দলগুলোতে বাড়াতে হবে, যাতে জনগণের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত হয়।”
তিনি আরো বলেন, “চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট, জ্বালানি সংকট, চতুর্থ শিল্প বিপ্লব, এলডিসি উত্তরণ, জলবায়ু পরিবর্তন,  বঙ্গোপসাগরকে ঘিরে বৈশ্বিক শক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থের প্রতিযোগিতার মত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে স্বনির্ভর, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মতপার্থক্য থাকলেও জাতীয় সমস্যা-সংকটে সকল রাজনৈতিক দলগুলোকে জাতির বৃহত্তর স্বার্থে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।”
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরীফে, ‘বিএসপি, ফটিকছড়ি উপজেলা’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ফটিকছড়ি উপজেলার  সাধারণ সম্পাদক, এসএম হাবিব।
ফটিকছড়ি উপজেলা বিএসপি কাজী ফোরকান রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ভাইস চেয়ারম্যান এসএম শাহাব উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচএম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, চট্রগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, প্রমুখ।


এই বিভাগের আরও খবর