শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেলেন যারা

reporter / ৩৭০ ভিউ
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে হ্যাটট্রিক করেছেন ওবায়দুল কাদের।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি-সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন। পরে কমিটির অন্যান্য সদস্যের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।
নতুন কমিটিতে আরোও যারা স্থান পেলেন-
সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য, মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি।
যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি।
কোষাধ্যক্ষ হয়েছেন এইচ এন আশিকুর রহমান।
সম্পাদকমণ্ডলী-অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন ওয়াসিকা আয়শা খান,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন ড. শাম্মী আহমেদ,আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হয়েছেন ফরিদুন্নাহার লাইলী
,তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,
প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন জাহানারা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হয়েছেন মো. সিদ্দিকুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক হয়েছেন সায়েম খান, সদস্যবৃন্দ-
সদস্যদের নির্বাচিত করতে প্রেসিডিয়াম সভায় নির্বাচনের আয়োজন করা হবে।
এছাড়া ৮১ সদস্যের কমিটির অপর সদস্যদের নাম ধীরে ধীরে ঘোষণা করা হবে।


এই বিভাগের আরও খবর