শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাতের আঁধারে উঁধাও ভোলাবো ইউনিয়ন বীজাগার ভবন! অভিযোগের তীর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

reporter / ৪৮২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জঃ
রাতের আঁধারে উপজেলা কৃষি অফিসের অধীনে থাকা ভোলাবো
ইউনিয়ন বীজাগার ভবন উঁধাও করে দিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা। বেকু
লাগিয়ে রাতভর পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে খালি মাঠে রুপান্তর করলেও
স্থানীয় কেউ মুখ খুলছে না হামলা, মামলার ভয়ে। ঘটনা গত ২০
ডিসেম্বর মঙ্গলবার রাতের ভোলাব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নুর তার কার্যালয় খুঁজতে
রূপগঞ্জ থানায় করেছেন সাধারন ডায়েরী গত বৃহস্পতিবার। তার
অভিযোগের তীর ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর
হোসেন টিটুর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে চেয়ারম্যানের নির্দেশেই
ভাঙ্গা হয়েছে বীজাগার ভবন। যা বে আইনি ও দন্ডনীয় অপরাধ। যদিও
চেয়ারম্যান নিজেই ঘটনার কিছুই জানেনা তাই তার বিরুদ্ধে
অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
রুপগঞ্জ উপজেলায়।
উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নুর জানান, উপজেলার ৭টি
ইউনিয়নে কৃষকদের কৃষি সুবিধা দেয়ার লক্ষ্যে রয়েছে পরিষদ সংলগ্ন
ভবন। এসব ভবনে উপজেলার মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তারা কাজ করে
থাকেন। এমন একটি কার্যালয় পাকা ভবনসহ ছিলো ভোলাবো ইউনিয়ন
পরিষদ ভবন ও ভোলাবো ইউনিয়ন ভুমি কার্যালয়ের মাঝখানে। যে ভবনে
সংরক্ষিত ছিলো ওই ইউনিয়নের কৃষকদের গুরুত্বপূর্ন তথ্য, ফাইলসহ
নানাবিধ প্রয়োজনীয় কাগজপত্র। ছিলো বীজ ও সার। কিন্তু গত ২০
ডিসেম্বর রাতে উপজেলা প্রশাসনের কাউকে কিছু না জানিয়ে কে

বা কাহারা রাতের আঁধারে ভবনটি ভেঙ্গে দেয়। এর ভাঙ্গাচোরা সুরকি,
ইট,রডসহ সবকিছু লুটে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে জানতে
পারেন ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের
লোকজন ভবন ভেঙ্গেছে। যদিও দায়সারাভাবে কিছু জানে না বলে
চেয়ারম্যান আমাকে জানালেও মুলত এ ভবন ভাঙ্গায় তার লোকজন জড়িত বলে
সন্দেহ করছেন। ফলে এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারন ডায়েরীভুক্তিসহ এ
বিষয়ে উর্ধ্বতন মহলকে লিখিত জানানো হয়েছে।
এদিকে স্থানীয় লোকজন চেয়ারম্যানের ভয়ে মুখ না খুলতে পেরে জীন
ভুতের গল্প শুনাচ্ছেন অনেকে।
স্থানীয় লোকের ভাষ্য রাতের আঁধারে একদল লোক বেকু লাগিয়ে ভবন ভেঙ্গে
দিয়েছেন। যারা পরিষদের নির্দেশে ভাঙ্গার কাজ করেছে বলে বলে পরিচয়
দেয়। তবে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। স্থানীয় আতলাপুর
বাজারের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ক্ষ‚দ্র ব্যবসায়ী জানান, ভবনটি
পুরাতন তাই চেয়ারম্যান ভেঙ্গে দিয়েছেন। কিন্তু এটি বেআইনি বলে
চেয়ারম্যানে নিজেকে আড়াল করে তার লোক দিয়ে এ কাজ করিয়েছেন।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারী কোন স্থাপনা
নির্মাণ বা ভাঙ্গার জন্য রয়েছে নির্ধারিত বিধি ও প্রয়োগ দরপত্র
নীতিমালা। ইচ্ছে করলেই কোন জনপ্রতিনিধি কোনরূপ নির্দেশনা
ছাড়া ভবন ভাঙ্গতে পারেন না। এমনকি বিনা দরপত্রে নির্ধারিত অংকের
বাইরে উন্নয়ন কাজও করাতে পারেন না। এসব বিবেচনায় , ভোলাবো
ইউনিয়ন পরিষদ সংলগ্ন বীজাগার ভেঙ্গে গুড়িয়ে দেয়ার সাথে জড়িতরা
বে আইনি কাজ করেছেন।
স্থানীয় কৃষক আব্দুল হালিম বলেন বিগত ৩০ বছর ধরে ভোলাবো
ইউনিয়ন সংলগ্ন কৃষি অফিস থেকে সার বীজ ও কীটনাশক
বিনামূল্যে নিয়েছি। ফলে ভবনটি আমাদের এলাকার কৃষকদের জন্য অতীব
প্রয়োজন। যারা এ ভবন ভেঙ্গেছে তারা কৃষকদের সরকারী সুবিধা থেকে
বঞ্চিত করতে চায়।

তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু তার বিরুদ্ধে
আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ভবন ভাঙ্গার বিষয়ে জানি
না। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ ছিলো। এ বিষয়টি আমিও তদন্ত
করতেছি।
এসব বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, এ
বিষয়টি তদন্ত চলছে। চেয়ারম্যান জড়িত হয়ে থাকলে আইনি ব্যবস্থায়
এটি সুরাহা করা হবে। অচীরেই সেখানে নতুন ভবনের ব্যবস্থা করা হবে।


এই বিভাগের আরও খবর