শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচরে চেয়ারম্যান প্রার্থীকে শান্তনা দিতে গিয়ে হামলার শিকার ইউপি সদস্য

reporter / ৩৪৩ ভিউ
আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

হাইমচর প্রতিনিধিঃ নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান গাজীকে শান্তনা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন  ইউপি সদস্য। আহতদের মধ্যে এক ইউপি সদস্য ও তার ছেলে গুরুতর আহত অবস্থায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
জানা যায়, গত ২৯ ডিসেম্বর শান্তিপূর্ন পরিবেশে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয় হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। ঐ নির্বাচনে ১০৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজীত হন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান গাজী। নির্বাচনে পুরাতন ৮ ইউপি সদস্য পুনরায় নির্বাচিত হন। নির্বাচনের পরের দিন ৩০ ডিসেম্বর বেসরকারি ভাবে ফলাফল ঘোষনার পর নির্বাচিত ৮ ইউপি সদস্য পরাজিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান গাজীকে শান্তনা দিতে তার বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর  তিনি পরাজিত হয়ে মেম্বাররা বিজয়ী হলেন কেন। এ বিষয় নিয়ে ইউপি সদস্যদের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুর রহমান গাজীর নেতৃত্বে তার ছেলেরা ও পরিবারের লোকজনসহ তাদের উপর হামলা করেন। এতে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্বাচিত দেলোয়ার হোসেন গাজী গুরুতর আহত হয়।
আহত ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, আমাদের বিজয়ের ফলাফল নিতে এসে সকল সদস্য একত্রিত হই। আমি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হিসেবে সভাপতি হাবিবুর রহমান গাজীকে শান্তনা দিতে সকলকে সাথে নিয়ে তার বাড়িতে যাই। আমরা যাওয়ার পর তিনি তার ছেলে ও লোকজনকে হুকুম দেন আমাদেরকে মারার জন্য। এমন সময় তারা বাবা, ছেলে ও পরিবারের লোকজন আমাদের উপর এলোপাতারি ভাবে হামলা করে। আমি হাইমচর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।


এই বিভাগের আরও খবর