শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তর উপজেলায় শিক্ষার্থীদের নতুন বই বিতরণ 

reporter / ৩০৯ ভিউ
আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলায় বছরের প্রথম দিনে বই উৎসব অনুষ্ঠিত হয়। বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ড. শামসুল আলম। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে, শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে, শিক্ষকদের ট্রেনিং এর মাধ্যমে যুগোপযোগী করে গড়ে তুলছে। সর্বোপরি মানসম্মত শিক্ষা বা যুগ উপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
১ জানুয়ারী রবিবার সকালে উপজেলার মমরুজকান্দী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে বই উৎসবকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. আক্তারুজ্জামান, সদস্য আব্দুল মতিন সরকার, উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেন সরকার প্রমূখ।
 প্রধান অতিথি আরো বলেন, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩৫ কোটি পাঠ্যবই ছাপানোর কথা রয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের পাঠ্যবই প্রায় ১০ কোটি। বাকি ২৫ কোটি মাধ্যমিক ও অন্যান্য বিষয়ের বই রয়েছে।
২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে বিনামূল্যে নতুন পাঠ্যবই দেওয়া শুরু করে সরকার। এরপর ধারাবাহিকভাবে প্রতি বছরের শুরুতে শিক্ষার্থীদের উৎসব করে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা।


এই বিভাগের আরও খবর