শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

দৈনিক প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ডাক্তার হেলালকে রোহিঙ্গা ক্যাম্পে বদলি 

reporter / ৩৭৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

মোঃ আল আমিন হোসেনঃ দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকায় সংবাদ প্রকাশের পরে নোয়াখালী জেলার হাতিায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এর  স্বাস্থ্য সহকারি (স্যাকমো) মোঃ হেলাল উদ্দিনকে কারন দর্শানোনোটিশসহ নোয়াখালীর ভাসান চরের রোহিঙ্গা  ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
দীর্ঘদিন নিজেকে শিশু, মেডিসিন, গাইনি চর্ম-যৌন ও বাত ব্যাথা রোগের বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজারের রওশান আরা মেডিকেল হলে  চিকিৎসক সেজে সাধারন মানুষকে ধোকা দিয়ে প্রতারকদের আশ্রয়ে  রোগী দেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল।
এ বিষয়ে শনিবার (১৪ জানুয়ারী)  জেলার বহুল প্রচারিত দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকায় সংবাদ প্রকাশের পর কতৃপক্ষ যৌক্তিক প্রমান সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়।
সোমবার (১৬ জানুয়ারী) নোয়াখালী জেলা  সিভিল সার্জন মাসুম ইফতেখার ও হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা খাদিজা রহমান জানান, হেলাল উদ্দিনের বিরুদ্ধে দায়িত্বে ফাঁকি ও অপব্যবহার করার অপরাধে ব্যাবস্থা নেওয়া হয়েছে। তাকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়েছে।
মূলত হেলাল উদ্দিন উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারি। সে সরকার নির্দেশিত নির্ধারিত কিছু ঔষধ সেবনের নির্দেশনা দিতে পারবে। নিজেকে ডাক্তার পরিচয় দিতে পারবেনা।


এই বিভাগের আরও খবর