শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

আ’লীগ সরকারের আমলে মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ পাচ্ছে —–মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

reporter / ৩২০ ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধি :
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকার ইসলাম বান্ধব সরকার, বঙ্গবন্ধু দেশে ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মডেল মসজিদ নির্মাণ করে পৃথিবীব্যাপী অনন্য ভূূমিকা রেখেছেন।
তিনি শুক্রবার (২০ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা শায়খ একিউএম আব্দুল মজিদ (রা.) এর ৪৬তম ইসালে সাওয়াব সারারাত ব্যাপী মাহফিলে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শান্তির ধর্ম ইসলাম কখনোই জঙ্গিবাদ, নাশকতা ও হত্যাকে সমর্থন করে না। বর্তমান সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এ সরকারের আমলে সকল শ্রেণি পেশার মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ পাচ্ছে। যারা ধর্মের নাম ব্যবহার করে দেশে নাশকতা সৃষ্টি করতে যায় তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।
আলহাজ¦ আল্লামা শায়খ আশফাক আহমাদ আল-আহমদী উয়েসী রিফায়ী’র আহ্বানে প্রধান অতিথি ছিলেন, নেদায়ে ইসলামের চেয়ারম্যান সাজ্জাদানশীন পীর ক্বিলাজান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমদী উয়েসী রিফায়ী। আরো ওয়াজ করেন পীরে তরিকত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী, শায়েখ মুফতি জহিরুল ইসলাম ফরিধী, হযরত মাওলানা পীরজাদা সোহরাব হোসেন জালালী’সহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ গুরুত্বপূর্ণ তাশরীফ আনেন।


এই বিভাগের আরও খবর