শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন

reporter / ২৮০ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন
শাহরাস্তি-হাজীগঞ্জ, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। ২৯ জানুয়ারি রোববার দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে এটি অনুষ্ঠিত হয়।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার (শাহরাস্তি-হাজীগঞ্জ)  চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী,শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ,  সূচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির ভূইয়া লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার,শাহরাস্তি উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, শাহরাস্তি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহারন কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক, মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম ভূইয়া মানিক, চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্ব-স্ব  শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র- ছাত্রীবৃন্দ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি কনফারেন্সের  যে সকল উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলার ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন, টামটা দক্ষিণ ইউনিয়নের মুড়াগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, এলজিইডি কর্তৃক সম্পাদিত পৌরসভার ঠাকুরবাজার (ইউএইচসি) জিসি হইতে যাদবপুর আর এন্ড এইচ নেটওয়ার্ক রোড উদ্বোধন, ভাবনার বাড়ির কর্নার হতে আহম্মদনগর মাদ্রাসা ভায়া রাজারখাঁ বাজার রাস্তার ভিত্তিপ্রস্তর, রাজাপুরা আর এন্ড এইচ হতে দোপল্লা রাস্তার ভিত্তিপ্রস্তর, সুচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ হতে চিতোষী বাজার জিসি ভায়া মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কে ২১৮০ মিঃ চেইনেজে ২০মিঃ ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর  এবং ৪ নং কালচৌঁ সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিনি তাঁর নির্বাচনী এলাকায় বর্তমান আওয়ামী লীগ সরকারের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করে যাচ্ছেন।
এলজিইডি ও উপজেলা শিক্ষা প্রকৌশল অফিস কর্তৃক বাস্তবায়নাধীন শাহরাস্তির উপজের ৭টি ও হাজীগঞ্জ উপজেলার ২টি সহ মোট ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।


এই বিভাগের আরও খবর