শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

কচুয়ায় শেখ হাসিনার অবদান উন্নয়ন শীর্ষক উঠান বৈঠকে

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

দেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা জীবন দিতেও প্রস্তুত

… ড. সেলিম মাহমুদ

কচুয়া প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম
মাহমুদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা একজন
দক্ষ,সাহসী,মেধাবী ও মানবতাবাদী দেশ প্রেমিক। তাঁকে ১৮বার
বিভিন্ন ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি দেশের মানুষের
কল্যাণে জীবন দিতে প্রস্তুত। তাই দেশের মানুষের স্বার্থেই আরও বহু
বছর রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে।
তিনি শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়ার পালাখাল মডেল ইউনিয়ন
আওয়ামী লীগ আয়োজিত ভ‚ঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে দেশের
উন্নয়ন, মানুষের ভাগ্য পরির্তন ও শেখ হাসিনার অবদান উন্নয়ন
শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল
আহাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুকের পরিচালনায়
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব
হোসেন চৌধুরী সোহাগ,সাবেক সভাপতি আইয়ুব আলী
পাটওয়ারী,সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান
হাতেম,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ভাইস চেয়ারম্যান মাহবুব
আলম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
জিয়াউর রহমান,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,উপজেলা যুবলীগের
যুগ্ন সাধারন সম্পাদক ডা. মাসুদুর রহমান,ইউনিয়ন আওয়ামী
লীগের যুগ্ন সাধারন সম্পাদক সফিকুল ইসলাম খান,ইউপি
চেয়ারম্যান হাবিবুর রহমান,ইউপি সদস্য গিয়াস উদ্দিন মোল্লা
প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি
সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিনে ৫নং পশ্চিম
সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামে দেশের উন্নয়ন, মানুষের
ভাগ্য পরির্তন ও শেখ হাসিনার অবদান উন্নয়ন শীর্ষক উঠান
বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

কচুয়া: কচুয়ায় শেখ হাসিনার অবদান উন্নয়ন শীর্ষক উঠান
বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড. সেলিম মাহমুদ।


এই বিভাগের আরও খবর