শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

চাঁদপুরে ৭২ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহার ট্যাব

reporter / ৮১০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগননা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাঁদপুর পৌর এলাকার ১২ শিক্ষা প্রতিষ্ঠানের ৭২জন মেধাবি শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা।
সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, পর্যায়ক্রমে জেলার প্রত্যেক উপজেলায় এই ট্যাব মেধাবি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। প্রত্যেক উপজেলায় সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা ছাড়া) নবম ও দশম শ্রেনীর মেধাবি ৩জন করে ৬জনকে এই ট্যাব প্রদান করা হবে। অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে মেধাক্রমে এক থেকে তিন পর্যন্ত যেসব শিক্ষার্থী তারাই এই ট্যাব পাবে।


এই বিভাগের আরও খবর