শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

জহিরাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ

reporter / ৩০৯ ভিউ
আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান গাজী মো. সেলিম রেজা।
জানা গেছে, জহিরাবাদ ইউনিয়নে ৯শ’ ৪৯ টি পরিবারে প্রতি কার্ডধারীদের ১০ কেজি হিসাবে  ৯. ৪৯০ মে. টন বরাদ্দ করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।
বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় ইউপি চেয়ারম্যান গাজী মো. সেলিম রেজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের মানুষের খাদ্যের কোন অভাব হবে না। আল্লাহর রহমতে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে পর্যাপ্ত খাদ্য আছে। গরীব ও দুস্থদের জন্য পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী চাউল উপহার পাঠিয়েছেন।
এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম,  ইউপি সচিব মোশারফ হোসেন, সদস্য বিল্লাল হোসেন, মুখলেছ ঢালী, মোশাররফ হোসেন, মানিক সরকার, কাজল বেপারী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর